Header Ads

Header ADS

সন্তষ্টি






হুমায়ুন ফরিদীকে একবার এক টকশোতে জিজ্ঞাসা করা হয়েছিলো, "ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও কেন ধুমপান করেন?" অনুষ্ঠানের উপস্থাপিকা ছিলেন- মুনমুন আহমেদ।

হুমায়ুন ফরিদী উত্তরটা দিয়েছিলেন এভাবে,"দেখো তুমি কানে অনেক বড় দুটি দুল পড়ে আছ। তুমি জানো এতে তোমার কানে ব্যথা হবে, তবুও তুমি পড়ো কারণ তোমার পড়তে ভালোলাগে। তেমনি আমিও ধুমপান করি কারণ আমার তা ভালো লাগে।" 

.

 মানুষ কিছু কাজ করে তার নিশ্চিত ক্ষতি জেনেই। স্মৃতি রোমন্থনে কষ্ট বৈ আর কিছু নেই জেনেও সে অবসরে স্মৃতিতে বিভোর হয়। 

.

ছেলের জন্য খেলনা কিনলে নিজের পেটে ভাত জুটবে না। আবার গ্যাস্টিকের ব্যাথাটা বাড়বে জেনেও প্লাস্টিকের গাড়ি নিয়ে রিক্সাচালক বাবা বাড়ি ফেরেন।এতেই তিনি সন্তুষ্টি খুঁজে পান। 

.

সাড়ে তিনশ টাকা দিয়ে দিব্যি সপ্তাহ খানেকের সবজি বাজার করা গেলেও এই জেনারেশন এক কাপ কফিতেই সেই টাকা ঢালবে।

ওতেই তাদের সন্তষ্টি।

.

কথায় বলে,'কেউ দুধ বেচে মদ কেনে;কেউ মদ বেচে দুধ।'

.

ওয়াইফাই থাকলেও দেখবেন কেউ একজন ঠিকই ডাটা অন করে ফ্রি ফেসবুক চালাচ্ছে। সে তাতেই স্বাচ্ছন্দ বোধ করে।

.

একবার ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে একটা কাপলকে দেখেছিলাম, তারা ডাস্টবিন থেকে খাবার সংগ্রহ করে খায়। এমনটা করেই তারা আনন্দ পায়। তাদের সন্তষ্টি ওই ডাস্টবিনের উচ্ছিষ্ট খাবারেই।

.

বিশাল ব্যবসায়ী পাত্র রেখে বিয়ের আগের রাতে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়া মেয়েও পৃথিবীতে আছে। সে হয়তো তাতেই রোমাঞ্চ ভেবে শিহরিত হয়েছে।

.

অনেক সুযোগ থাকে সত্ত্বেও অনেক মানুষই পারেন সমাজের সাথে লড়াই করে তাদের সখের পেশাটি বেছে নিতে। হয়তো প্রথাগত বিদ্যায় তার পজিশন আরো ভালো হতেও পারতো। আরো বিলাসবহুল জীবন তাকে হাতছানি দিচ্ছিলো। তবুও সব ছেড়ে তিনি তার শখকেই পেশা হিসেবে বেছে নেন শুধুমাত্র তাতে তার সন্তষ্টি আছে ভেবে।

.

চলে যাওয়া মানুষটা ফিরে আসবে না জেনেও কেউ আশায় পথ চেয়ে থাকে। হতাশ হয়,বিষন্নতায় ভোগে। সে তাতেই সুখ খুঁজে পায়।

.

আপাতদৃষ্টিতে আমাদের অনেকেরই মনে হয় তার অবস্থানে থাকলে আমি অমনটি করতাম না। কিন্তু মানুষে মানুষে পার্থক্য অনেক। আপনি যাকে বোকামি ভাবছেন, তা হয়তো আরেকজনের কাছে খুবই সেনসিটিভ কোনো ইস্যু। তিনি তাতেই সন্তষ্টি খুঁজে পান। 

.

আমাদের জীবনে অনেক চাওয়া-পাওয়া,না পাওয়া থাকে; অর্জন ব্যর্থতা থাকেই। সফলতায় আমরা সুখী হই,ব্যার্থতায় আফসোস করি। সফলতা অনেকাংশেই ভাগ্যের ওপর নির্ভর করে। তাই নিজের মতো করে যদি নিজেকে কিছুটা হলেও সন্তষ্ট করা যায় তাতে দোষের কিছু আছে বলে মনে হয় না। 

.

সবশেষে সন্তষ্টি ই তো সুখ। 

.

.

#তুতুরি

No comments

Theme images by lobaaaato. Powered by Blogger.